মো: রেজাউল করিম মৃধা: ক্রস রেল নাম শুনলেই মনে হয় দ্রুত গতির রেল। আর তাই ভ্রমনের বাসনা জাগে ভ্রমণকারীর বা যাত্রীদের মনে। কবে চালু হবে? কবে থেকে শুরু হবে যাত্রা? এ কৌতুহলে এখন প্রতিটি যাত্রীদের মাঝে। রিডিং থেকে সেন্টার লন্ডন হয়ে এসেক্স পর্যন্ত দীর্ঘ এই ক্রস রেল হবে দ্রুত গতি সম্পূর্ন ।
দীর্ঘ ১০ বছর যাবত কাজ করে যাচ্ছে ক্রস রেলের জন্য। গত ২০১৮ সালের ডিসেম্বরে ক্রস রেল উদ্ভোধনের কথা থাকলেও দিন মাস বছর গড়িয়ে গেলেও এখনও শেষ হচ্ছেনা কাজ। কবে শেষ হবে এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সঠিক সময় কেউ বলতে পারছেন না।

ট্রাসপোর্ট কমিশন লন্ডনের কর্মকর্তা এ্যান্ডি ব্যাফোর্ড বলেন”, এই প্রজেক্টের কর্মকর্তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে থাকেন, আগে বলেছেন পাথর শেষ নতুন করে পাথর আসবে তার পর কাজ হবে। এখন বলতেছেন কভিড-১৯ করোনাভাইরস মহামারির কারনে শ্রমিকরা কাজে আসছেনা। তাই কাজে ব্যাঘাত ঘটছে। তিনি আরো বলেন,” ক্ষতিপূরনে যাওয়ার কথা ভাবছি তবে কভিড এর কারনে তাও যাওয়া হচ্ছেনা”।
টিএফএল এর সিইও- মার্ক উল্ডস বলেন,” লন্ডনের এলিজাভেদ লাইনের কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী সামারে প্যাডিংটন থেকে এ্যাবি উড পর্যন্ত কাজ শেষ হবে”। তিনি আরো বলেন,”ক্রস রেলের কাজ অধিক সতর্কতা সাথে করতে হবে।এর মাঝে রয়েছে নদীতে ট্রানেল, ছোট খাটো পাহাড় , গুরুত্বপূর্ণ স্থাপনা সব কিছু মিলিয়ে কাজে ধীর গতি হলেও আউট স্ট্যান্ডিং কাজ চাই”।

এক নজরে ক্রস রেল:
১/ অফিসিয়াল নাম: এলিজাভেদ লাইন।
২/ ইস্ট থেকে ওয়েস্ট এর সংগে সংযোগ।
৩/ ৭৩ মাইল বা ১১৭ কিলোমিটার পথ।
৪/ ঘন্টায় গতি ৯০ মাইল বা ১৪০ কিলোমিটার।
৫/ মোট স্টেশন হবে ৪১ টি ।
৬/ ৯টি করে বগী থাকবে প্রতিটি ট্রেনে।
৭/ এম টি আর করপোরেশন ক্রস রেল পরিচালনা করবে। নিউ রেলওয়ে লাইন আন্ডার ডেভেল্ভমেন্ট ইউকে।
৮/ সেন্টফিল্ড এ্যাব্বি থেকে রেডিং, হিথ্রো এয়ারপোর্ট, হোয়াইটচ্যাপেল ইলফোর্ড হয়ে সেনফিল্ড পর্যন্ত। হোয়াইটচ্যাপেল, ক্যানারিওয়ার্প
হয়ে এব্যায়ে উড পর্যন্ত
৯/ লন্ডনের অন্যায় লাইনের সাথে সব চেয়ে বেশী ক্রস হবে। এই ক্রস রেল এলিজাভেদ লাইনের সাথে।
লন্ডনের অন্যান্য ট্রেন লাইন গুলির নাম হচ্ছে:
ব্যাকারলো, সেন্ট্রাল, সার্কেল, ডিস্ট্রিক, হ্যামারস্মিথ এ্যান্ড সিটি লাইন, জুবলি, মেট্রোপলিটন, নর্দান,পিকাডেল্লী, ভিক্টোরিয়া। এছাড়া রয়েছে টি এফ এল রেল, অভার গ্রাউন্ড, ডিএলআর এবং বাস তো আছেই।
এর সাথে যোগ হতে যাচ্ছে ক্রস রেল এলিজাভেদ লাইন। এই লাইন চালু হলে লন্ডনের যোগাযোগ ব্যাবস্থা হবে আরো আধুনিক আরো গতিশীল।
বৃটেনের রেল মিনিস্টার ক্রিস হেয়াটন হ্যারিস বলেন, “লন্ডনের ১১টি আন্ডার গ্রাউন্ড লাইনে ২৭০ টি স্টেশনে যাতায়াত করেন প্রায় ১.৩৫৭ বিলিয়ন যাত্রী”।
তিনি আরো বলেন, “ক্রস রেলের কাজ দ্রুত শেষ করার জন্য অতিরিক্ত আরো £৩.৪ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে। ইনিশিয়াল বাজেট ছিলো ১৪.৮ বিলিয়ন পাউন্ড”।
পৃথক সংবাদ:
ব্রিটেনে গ্রাহকদের আইডি-ফ্রড রুখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বড় মানি ট্রান্সফার কোম্পানীগুলো















