ওয়ানবাংলানিউজ: গত বৃহস্পতিবার এক যুবককে আটকের পর মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় আটক ব্যক্তি হাতকড়া পরিহিত ছিলেন। স্যোশাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা আটক যুবকের ঘাড়ের ওপর হাঁটু দিয়ে চাপ দিচ্ছেন। আর তার হাত ছিল আটক যুবকের মাথার উপর। এ ঘটনায় পুলিশের আরেক সদস্য তাকে সাহায্য করেছেন।
এই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃস্টি হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অপর একজনকে কাজে আপতত যোগ না দিতে বলা হয়েছে।
কৃষ্ণাঙ্গ এই সন্দেহভাজনকে বৃহস্পতিবার উত্তর লন্ডনের ইসলিংটন থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
ফুটপাতে তাকে আটক করা সময় ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বলছে “আমার উপর থেকে নামুন, আমার ঘাড় থেকে নেমে যান। আমি ভুল কিছু করিনি, আমার ঘাড় থেকে নেমে যান।।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে তার বিরুদ্ধে জনসম্মুখি চুরি রাখার অভিযোগ আনা হয়েছিল।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ হাউস বলেছেন, আজ আমি যে ভিডিওটি দেখেছি, তা অত্যন্ত বিরক্তিকর। পুলিশের ব্যবহৃত কিছু কৌশলে আমি উদ্বিগ্ন। এগুলি পুলিশ প্রশিক্ষণে শেখানো হয় না।
প্রসঙ্গত, মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র তো বটেই, লন্ডনেও বিক্ষোভ হয়। অথচ এবার লন্ডনে কৃষ্ণাঙ্গ যুবকের ঘাড়ে হাঁটু চেপে ধরার ঘটনা ঘটলো।















