ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো মৃতের সংখ্য কমেছে। বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্কটল্যান্ডে ৭ম দিনের মত করোনায় কারো মৃত্যু হয়নি।
এদিকে যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু হয়েছে ৮৫ জনের। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ১৩৮ জন, সোমবার ছিলো ১১ জন, রবিবার ছিলো ২১ জন, শনিবার ১৪৮ জন শুক্রবার ৪৮জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৫৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩৯৮ জন, সোমবার ছিলো ৫৩০ জন রবিবার ছিলো ৬৫০ জন, শনিবার ৮২০ শুক্রবার ছিলো ৫১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯১১ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২২ জন, ওয়েলসে ২ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।















