ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) ২১ জনের মৃত্যু: আক্রান্ত ৬৫০ জন

1594

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো মৃতের সংখ্যা কমেছে। কমেছে আক্রান্ত সংখ্যাও। গত টানা ৪দিনে স্কটল্যান্ডে করোনায় কারো মৃত্যু হয়নি। স্কটল্যান্ডে নতুন করে আক্রান্ত হয়েছে ১৯জন।

এদিকে যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু হয়েছে ২১ জনের। এর আগে গতকাল শনিবার ১৪৮ জন শুক্রবার ৪৮জন বৃহস্পতিবার ছিলো ৮৫ জন, বুধবার ছিলো ১২৬ জন, মঙ্গলবার ছিলো ১৫৫ জন, সোমবার ছিলো ১৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮১৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। গতকাল শনিবার ৮২০ শুক্রবার ছিলো ৫১২ জন, বৃহস্পতিবার ছিলো ৬৪২ জন, বুধবার ছিলো ৬৩০ জন, মঙ্গলবার ছিলো ৫৮১জন, সোমবার ছিলো ৩৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬০৩ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।