স্ত্রী বাপেরবাড়ী চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা

375

ঢাকা সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জে স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় আতাবুল ইসলাম নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আতাবুল ইসলাম বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল উত্তরপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহে বৃহস্পতিবার তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে সে বিষপান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তার মৃত্যু হয়।