ঢাকা সংবাদদাতা: এত দিন বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করা গেলেও এখন থেকে ফি দিতে হবে। কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।















