ওয়ানবাংলানিউজ: প্রথমবারেরমত স্থানীয়ভাবে লকডাউনের সম্মুখিন হতে যাচ্ছে ইংল্যান্ডের লেইস্টার সিটি। সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে নিশ্চিত করে হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল।
গত দুই সপ্তাহে ব্রিটেনের লেইস্টার সিটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৪৯৪ জন। হোম সেক্রেটারী প্রিতি প্যাটেল বলেছেন “খুব শীঘ্রই লেইস্টার সিটি দ্বিতীয়বার লক ডাউন ঘোষনা করা হবে”।
হেল্থ সেক্রেটারী ম্যাক হ্যানকক বলেছেন,” লেইস্টার সিটিতে করোনাভাইরসে শত করা ২৫ পারসেন্ট রোগী বেড়ে গেছে । এজন্য লেইস্টার সিটি দ্বিতীয় বার লক ডাউন ঘোষনা করা হবে। যাতে এই রোগ ছড়িয়ে না পারে”। তিনি আরো বলেন, “লেইস্টার সিটিতে করোনা মোরাবেলায় আরো অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে”।

অবশ্য লেইস্টার সিটি মেয়র স্যার পিটার সোলসব্যা বলেন, লেইস্টার সিটি লক ডাউন না করে জন সাধারনকে সতর্ক করে দেওয়া হবে। যেন তারা সাবধানতা অবলম্বন করেন”। তিনি আরো বলেন, লার্জ উর্বান এলাকায় ৬০০০০০ লোকের বসবাস । এখানের আবহাওয়া ও করোনায় আক্রান্ত হতে সহায়ক”। জন সাধারনকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে লেইস্টার ইস্ট এর এমপি ক্লাউডিয়া ওয়াইবে বলেছেন, লক ডাউন ই হচ্ছে এক মাত্র উপায়। এখানে বিরোধীতার কোন অবকাশ নেই, জনগনের জীবন রক্ষায় লক ডাউন জরুরী”।
এন এইচ এস নিয়মিত ভাবে টেস্ট অ্যান্ড টাক্সট কার্য কর্ম অব্যাহত রেখেছে। সাথে সাথে জন সাধারনকে সতর্ক করে দিচ্ছে। নিজেরা সাবধানে থাকুন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। লেইস্টার সিটি করোনায় সব চেয়ে ঝুঁকি পূর্ন সিটি।















