ওয়ানবাংলানিউজ: গত মার্চ মাসের পর ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়েছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ৪৮ ঘন্টায় স্কটল্যান্ড ও নর্থ আয়ারল্যান্ডে কোন মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করেনি। আর গ্রেটার লন্ডনে ১জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে (সোমবার) মৃত্যু হয়েছে ১৫ জনের। এর আগে গতকাল রবিবার ছিলো ৪৩ জন, শনিবার ছিলো ১২৮জন, শুক্রবার ছিলো ১৭৩ জন, বৃহস্পতিবার ছিলো ১৩৫জন, বুধবার ছিলো ১৮৪জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৪৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৫৮ জন। গতকাল রবিবার ছিলো ১২২১ জন, শনিবার ছিলো ১২৯৫ শুক্রবার ছিলো ১৩৪৬ জন, বৃহস্পতিবার ছিলো ১২১৮ জন, বুধবার ছিলো ১১১৫ জন, মঙ্গলবার ছিলো ১২৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৫ হাজার ২৮৯ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০ জন, স্কটল্যান্ডে নতুন করে কারো মৃত্যু রেকর্ড করা হয়নি, ওয়েলসে ১জনের মৃত্যু হয়েছে এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
পৃথক সংবাদ: প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্তা যুক্তরাজ্য আওয়ালীগের।তবে ভবিষ্যতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পরামর্শ















