করোনা উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

228

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাস উপসর্গ জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে নিয়ে দেশে আরও ১৫ জনের মৃতু হয়েছে। এরমধ্যে শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। গণমাধ্যম থেকে এসব তথ্য জানা গেছে।

মৃতরা হলেন—চিকিৎসক নুরুল হক, রফিকুল ইসলাম (৬০), আবদুল মমিন (৬০), হাজি ঈমান আলী (৭৫), লিটন মিয়া (৫৫), মো. সোলায়মান হোসেন (৬০), বিধান বাইন (৫০), নাজির আহমেদ (৫০), সুনীল চন্দ্রের (৬৫), মাওলানা ছাইফুল্লাহ বিন আবদুর রহিম (৫৫), ফাতেমা খাতুন (৩০), খান বজলুর রহমান (৬০), মনিকা বেগম (৬৫), আলেয়া বেগম (৪৮), নজরুল ইসলাম গফুর (৫২)।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনায় ৯৮ হাজার ৪৮৯ জনে আক্রান্ত হয়েছেন। এছাড়া ১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ১৮৯ জন।