ব্রিটেনে সোমবার থেকে মাস্ক এবং সামাজিক দূরত্ব কে গুরুত্ব দিয়ে খুলে দেওয়া হচ্ছে শপিংমল

2438

মে: রেজাউল করিম মৃধা: ১৫ই জুন ২০২০। ব্রিটেনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ তিন মাস লক ডাউনের পর শুরু হতে যাচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। করোনাভাইরস মহামারিকে মোকাবেলা এবং জনগনের জীবন রক্ষায় বিশ্বের অন্যান্য দেশের তালমিলিয়ে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে মার্চ মাসের মাঝামাঝি বৃটিশ সরকার লক ডাউন বা স্টে হেম ঘোষনা করে।

এরই মাঝে করোনাভাইরসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪২ হাজার মানুষ।এর মাঝে সুস্থ্য হয়েছেন লক্ষাধিক মানুষ। দীর্ঘ দিন লক ডাউনের কারনে শিক্ষা প্রতিস্টান, ব্যাবসা প্রতিস্টান সব কিছু বন্ধ থাকায় বৃটিশ সরকার অনুদান দিয়েছেন। তারপরও ঘরে বন্ধি থাকতে থাকতে জনজীবন একেবারে অস্থির হয়ে উঠেছে।

বর্তমানে মৃত্যুর করোনাভাইরসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমেছে এ কারনেই সরকার ১৫ই জুন থেকে আংশিক লক ডাউন তুলে নিচ্ছে। তবে পাব এবং রেস্টুরেন্ট চালু করতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ধাপে ধাপে তুলে নেওয়া হবে লক ডাউন এ ঘোষনা দেয় সরকার।

এন এইচ এস মনে করছেন করোনাভাইরস মহামারি আক্রমণ অনেকটাই সরকারের নিয়ন্ত্রনে আছে। শুধু মাত্র সামাজিক দূরুত্ব বজায় রেখে অনন্য বিধিনিষেধ মেনে চললে এ মরন ব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে।

লক ডাউন তুলে নিলেও কিছু কিছু জায়গায় বাধ্যতামূলেক ভাবে ফেইস মাস্ক ব্যবহার করতেই হবে। বিশেষ করে বিমান, ট্রেন, বাসে মুখে মাক্স ব্যবহার না করলে তাকে £১০০০ এক হাজার পাউন্ড জরিমানা দিতে হব।

সেই সংগে সোমবার থেকে যুক্তরাজ্যে উবার ড্রাইভার এবং এর যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে সংস্থাটি। একই সাথে উবার ড্রাইভারদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই ব্যবহারে নিশ্চিত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

উবারের নর্থান এন্ড ইর্স্টান ইউরোপের জেনারেল ম্যানেজার জেমি হেইউড বলেছেন, “আমরা এতদিন লোকজনকে তাদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে বলা বলেছিলাম। এখন যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, মানুষও ঘর থেকে বের হচ্ছে, আমরা সবাইকে বলছি নিরাপদ থাকতে সহায়তা করুন, স্বাস্থ্যকর থাকতে ব্যবস্থা গ্রহন করুন”।

হাসপাতাল ,নিত্যপ্রয়োজনীয় দোকান, ফার্মেসী, টেকওয়ে লক ডাউনে খোলা থাকলেও পোষাকের দোকান গুলি বন্ধ ছিল, বন্ধ ছিলে শপিংমল সহ বিভিন্ন মার্কেট ১৫ই জুন এ সব মার্কেট ও শপিং মল গুলি সাথে অফিস আদালত ও খুলবে। ১ লা জুন থেকে প্রাইমারি স্কুল গুলি ২/৩ টি ক্লাস নিয়ে খুললেও তেমন সারা মিলে নাই পেরেন্টস ও ছাত্র/ছাত্রীদের মাঝে।

১৫ই জুন থেকে লক ডাউন তুলে নেওয়ার আগে প্রতিটি কাউন্সিলে দু মিটার দূরুত্বে থেকে চলার জন্য প্রচারনা শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, কোন দেশ যদি পুরোপুরি রোগ নির্মুল না হওয়ার আগে লকডাউন তুলে নেয় তবে সে ক্ষেত্রে আবারো রোগ ফিরে আসা আশঙ্কা  থাকবে। এনএমএস।অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্র সংস্থা লক ডাউন শিথিলের ক্ষেত্রে ছয়টি শর্তের উল্লেখ করেছে।
শর্ত ছয়টি হল:
১. ভাইরাসটি ছড়ানো বন্ধ হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া।
২. স্বাস্থ্য সিস্টেমগুলিতে নতুন কেসগুলি দ্রুত সনাক্ত, পরীক্ষা নিপুণা বিচ্ছিন্ন এবং করার পাশাপাশি ঘনিষ্ঠ যোগাযোগগুলির সন্ধান করার ক্ষমতা থাকতে হবে।
৩. রোগের প্রার্দুভাব কমে আনতে হবে।
৪. কর্মক্ষেত্র, স্কুল এবং দোকানগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা স্থাপন করতে হবে।
৫. আমদানি ঝুঁকি’র কঠোর ব্যবস্থাপনা করতে হবে।
৬. জনসাধারনকে করোনাভাইরস শিক্ষিত হতে হবে এবং নতুন আদর্শের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।

গবেষকদের একটা অংশ বলছেন, ভ্যাকসিন বিশ্ববাসীর ব্যবহার উপযোগী হতে ১২ থেকে ১৮ মাস সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো এরকম আংশিক লকডাউন, চলাফেরায় ছোট-বড়-মাঝারি গোছের বিধি নিষেধের মধ্যেই থাকতে হবে বিশ্বকে।

১৫ই জুন সোমবার পালটে যাবে ব্রিটেনের জনজীবনের চিত্র। খুলে দেওয়া হবে ছোট বড় সব ধরনের দোকান পাট। বড় বড় শপিং সেন্টার গুলি। হাজার হাজার মানুষের সমাগম হবে, শপ ,মার্কেট
এবং পাবলিক ট্রাস্পোর্টে । মুখে মাক্স বাধ্যতামূলক এবং সামাজিক দূরুত্ব অবশ্যই বজায় রাখতে হবে। তারপরও সংকা প্রকাশ করছেন, হেড অফ রিটেল ইউকের -ডানকান ব্রেওয়ার এবং কনসুলেট কাস্টমার টীম প্রধান অলিভার ওয়ম্যান তারা বলেন,” কাস্টমারদের পোষাক বাছাই ক্ষেত্রে বেশী সতর্ক থাকতে হবে। কেননা একই পোষাক বিভিন্ন জনে দেখছেন কার সাথে করোনাভাইরস আছে বলা যায় না। এছাড়া ক্যাশ মানি লেনদেন ও ঝুঁকি রয়েছে”।

হেড অফ রিটেল অ্যান্ড কাস্টমার কনসুমার (PWC) লিজা হুকার বলেন,” ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বহু কর্মকর্তা , কর্মচারী অর্থনৈতিক সমস্যায় পরেছেন। সেই সাথে সরকার ও অর্থনৈতিক ক্ষতির মুখে আছে। করোনাভাইরস মহামারি সবাইকে মহাসমস্যায় ফেলেছে”।

ম্যাকডোন্যাল্স সহ অনেক খাবারের রেস্টুরেন্ট টেকওয়ে গুলি শুধু ড্রাইভ ওয়ে এবং ডেলিভারী সার্ভিস চালু করেছে।