ব্রিটেনে লকডাউন শুরুর পরে সর্বনিম্ন মৃত্যু৭৭ জন : আক্রান্ত ১৩২৬ জন: স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরণ করেনি

2958
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২০ মার্চের পর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মত গত ২৪ ঘন্টায় স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরন করেনি।
এদিকে পুরো ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। এই সংখ্যাও লকডাউন শুরুর পর থেকে সর্বনি¤œ। গত ২৪ ঘন্টায় (রবিবার) ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার ২০৪, শুক্রবার ছিলো ৩৫৭জন, বৃহস্পতিবার ছিলো ১৭৬ জন। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৫৪২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩২৬ জন। গতকাল শনিবার ১৫৫৭জন, শুক্রবার ছিলো ১৬৫৯ জন, বৃহস্পতিবার ছিলো ১৮০৫জন, বুধবার ছিলো ১৮৭১জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৮৪ হাজার ৮৬৮ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭২ জন, স্কটল্যান্ডে করোনায় কেউ মৃত্যুবরন করেনি, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কত জনের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।