দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪২, আক্রান্ত ২৭৪৩

363

ঢাকা সংবাদদাতা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪৩ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন।।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট ৮৮৮ জন মারা গেলেন। ২৪ ঘণ্টায় ৫৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

দেশের ৫২ টি পরীক্ষাগারে এসব পরীক্ষা করা হয়। এই সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩১৩৬ টি।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৪২ জনের ৩৫ জনই পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগেরই ২৭ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুজন, রাজশাহী বিভাগের দুজন, ময়মনসিংহ বিভাগের একজন, খুলনা বিভাগের দুজন।

হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাড়িতে মৃত্যু হয়েছে ১২ জনের। তাদের বয়স ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে সাতজন, ৪১-৫০ বছরের মধ্যে নয়জন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে তিনজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৭ জনকে; ছাড় পেয়েছেন ২৩০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৭ হাজার ৩৯৯ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৯৭৫ জনকে। ছাড় পেয়েছেন ২ হাজার ৫৭৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫ হাজার ৬৯৬ জন।

তিনি সবাইকে স্বাস্থ্য পরামর্শ মেনে ঘরে থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন। একই সঙ্গে যার%E