ওয়ানবাংলানিউজ: আগামী ১৫ জুন থেকে ইংল্যান্ডের বাস, ট্রেন, বিমান, ফেরিসহ সব ধরনের যাতবাহন পরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কেউ অমান্য করলে তাকে জরিমানও দিতে হতে পারে। গতকাল নিয়মিত প্রেস ব্রিফিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস এই ঘোষনা দিয়েছিলেন।
আর আজ শুক্রবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছেন এখন হাসপাতালে যাওয়ার সময় ফেইস মাস্ক বাধ্যতামূলকভাবে লাগাতে হবে। নতুন ঘোষণায় দর্শনার্থী, রোগী এবং কর্মীদের জন্য এই মাস্ক ব্যবহার প্রযোজ্য। ম্যাট হ্যাঁকক আজ বলেছেন: ‘যত বেশি লোক কাজ করে ফিরে যাবে এবং যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করবে, তেমনি পাবলিক ট্রান্সপোর্টে মুখমণ্ডল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, করোনাভাইরাস হাসপাতালের স্টাফ, রোগী এবং দর্শনার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়া বন্ধ করা গুরুত্বপূর্ণ, তাই আজ থেকে সমস্ত হাসপাতালের দর্শনার্থী এবং বহিরাগত রোগীদের মুখের আচ্ছাদন পরতে হবে।’
Share















