ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ৩৫৭ জনের মৃত্যু : আক্রান্ত ১৬৫০ জন

2323

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো বেড়েছে। কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ১৭৬ জন, বুধবার ছিলো ৩৫৯জন, মঙ্গলবার ছিলো। মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ২৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৫০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৮০৫জন, বুধবার ছিলো ১৮৭১জন, মঙ্গলবার ছিলো ১৬১৩ সোমবার ছিলো ১৫৭০ জন, রবিবার ছিলো ১৯৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৮৩ হাজার ২৬১ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২৩ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪ জন, ওয়েলসে ৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।