সিলেট সংবাদদাতা: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)- ৯ এর ১৬ সদস্যকে পরীক্ষার পর ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে! শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।
এর আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ অনেকের করোনা শনাক্ত হলেও সিলেটে এই প্রথম র্যাব সদস্যদের করোনা শনাক্ত হল।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন বলেন, শুক্রবার আমাদের ১৬ জন সদস্যের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনাক্ত হওয়াদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার সদস্য রয়েছেন।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। বাকিদের হালকা জ্বর-সর্দি রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়। একইদিনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সমান সংখ্যক নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।















