ঢাকা সংবাদদাতা: রাজধানীর বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ২৭ বছর বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা।
রাশেদ রানা জানান, সোমবার ভোরে বনানী রেলস্টেশনের ২শ গজ দক্ষিণে একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। তাঁর পরনে ছিলো কালো প্যান্ট ও গামছা। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।














