ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ১৩৪ জনের মৃত্যু : আক্রান্ত ২০০৪ জন

1867

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিলো ১২১জন, রবিবার ছিলো ১১৮জন, শনিবার ছিলো ২৮২ শুক্রবার ছিলো ৩৫১ জন। মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৪৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০০৪ জন। গতকাল সোমবার ১৬২৫জন, রবিবার ছিলো ২৪০৯জন, শনিবার ছিলো ২৯৫৯ জন, শুক্রবার ছিলো ৩২৮৭ জন, । মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৬৫ হাজার ২২৭ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১১৬ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮ জন, ওয়েলসে ৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।