ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের সাবেক ফরেন সেক্রেটারি ডেভিড মিলিব্যান্ড বলেছেন, প্রথম গণভোট সঠিক জনমত প্রতিফলিত হয়নি, সেজন্যে ব্রেক্সিট ডিলের জন্য আমাদের প্রয়োজন দ্বিতীয় গণভোটের । তিনি এমপিদের এবং ক্রস পার্টির সকল এমপিদের অথবা জনগণের গণভোটের আহবান জানিয়েছেন। একই সাথে মিলিব্যান্ড ব্রেক্সিট আমাদের অর্থনীতির স্ব-ক্ষতির কার্যক্রমের সাথেও তুলনা করেছেন।
ডেভিড মিলিব্যান্ড ওবজারভারকে বলেছেন, জনগনের সাধারন বক্তব্য হলো, আমাদের উচিৎ গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা দেখানো। কিন্তু মনে রাখা উচিত, ২৩ জুনের গণভোটই শেষ কথা নয়।গণভোট কোন এক্সকিউজ হতে পারেনা, দেশকে বিভক্ত করার ।
ডেভিড মিলিব্যান্ড চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের ট্রানজিশনাল পিরিয়ডের প্রশংসাও করেন। ফিলিপ হ্যামন্ডের রোল খুব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন। কিন্তু আজ লিয়াম ফক্স এবং ফিলিপ হ্যামন্ড নিশ্চিত করেছেন ব্রেক্সিট ২০১৯ সালেই হচ্ছে- কারণ তারা বলেছেন পোষ্ট-ব্রেক্সিট ট্রানজিশন ব্রিটেনকে ইইউতে রাখার জন্য ব্যাক ডোরে হতে পারেনা।
উল্লেখ্য আগামী সপ্তাহে সরকার পেপার পাবলিশ করবে, পরবর্তী রাউন্ডের ব্রেক্সিট আলোচনার ।
কৃতজ্ঞতা: সৈয়দ শাহ সেলিম















