ঢাকা সংবাদদাতা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ ৪ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার।















