ইংল্যান্ডে দুই স্যুটকেসে করে মহিলার দেহাবশেষ নিয়ে জঙ্গলে: আটক দুইজন: শিশু হত্যা সন্দেহে আটক দুই

1832

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের সময়ও থেমে নেই অপরাধ প্রবণতা। ইংল্যান্ডে দুইটি হত্যাকান্ডের ৪জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ইংল্যান্ডের গ্লোচেস্টারের ডিন নামক জঙ্গলে দুইটি স্যুটকেসে করে মৃত মানবদেহ নিয়ে ঘুরছিলেন দু’জন নারী পুরুষ। পুলিশ সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে স্যুটকেস থেকে মহিলার দেহাবশেষ পাওয়া যায়।
পুলিশ উক্ত জঙ্গলে আরো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তাদের ধারনা আরো দেহের অংশ বিশেষ পাওয়া যাবে।
আটককৃত পুরুষের বয়স ৩০। সে ওলভারহ্যাম্পটনের বাসিন্দা এবং ২০ বছর বয়সী মহিলা বার্মিংহামের বাসিন্দা। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ৩৬ ঘন্টা সময় পেয়েছে।
গতকাল থেকে উক্ত জঙ্গলের বিশাল একটি অংশ সিলগালা করে দিয়েছে পুলিশ। সেখানে কয়েকটি ফরেনসিক তাবু স্থাপন করা হয়েছে। পুলিশ ভিকটিমের পরিচয় পেতে চেস্টা চালিয়ে যাচ্ছে।

এক মাস বয়সী শিশু হত্যা: দুইজন আটক
বার্কশায়রে এক মাস বয়সী শিশু ছেলেকে হত্যা সন্দেহে এক নারী ও এ পুরুষকে আটক করেছে পুলিশ। গত শনিবার ভোরে বার্কশায়ারের নিউবারি এলাকার আশরিজ কোর্ট থেকে পুলিশকে ডাকা হয়।
গত ১০ এপ্রিল জন্মগ্রহনকারী শিশুকে হাসপাতালে নেওয়া হলেও সে মারা যায়। মৃত্যুর কারন এখনো প্রকাশ করেনি পুলিশ।
আটককৃত পুরুষের বয়স ২৬ ও মহিলার বয়স ২৪। পুলিশ এই ঘটনার তদন্তে সকলের সহযোগিতা চেয়েছে।