ওয়ানবাংলানিউজ: গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে” এর পক্ষ থেকে দেশে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে দেয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার সীমান্তবর্তী বৃহত্তর কামাল বাজার এলাকার ৪০টি গ্রামের ১৭৫টি কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। মঙ্গলবার কামালবাজারস্থ আলহাজ্ব রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরন কার্যক্রমের উদ্বোধন শেষে অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয় অনুদানের টাকা।
এসময় উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের আহবায়ক সামছুল হক, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ, আব্দুল মনাফ, সদস্য সচিব মো: মকবিবর আলী, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর খালেদ রহমান, সদস্য আজম আলী, সাজিদুর রহমান সুহেল, মো: মাসুক মিয়া, মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু, মাসুক আহমদ, আব্দুর রকিব, খলিল আহমদ, আব্দুর রব, গ্রেটার কামাল বাজার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সদস্য আলা উদ্দিন, আব্দুস সালাম, আফজাল আহমদ, গ্রাম প্রতিনিধি শফিক মিয়া, কনা মিয়া স্বপন, আব্দুল হাই, নূর উদ্দিন প্রমুখ।
দেশের এই দুর্যোগময় মুহুর্তে ত্রান বিতরন করায় এলাকাবাসীর পক্ষ থেকে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যেসকল গ্রাম এই সুবিধা পেয়েছে গুলো হল :
নভাগ, ক্রোরির গ্রাম, তালিবপুর, রাউতর গাঁও , ছোটদিঘলী, শহীদ সুলেমান নগর, মিরগাঁও , ছোটখুরমা, পেছিখুরমা, বটতলা, বড়খুরমা, পেশকারগাঁও, হায়াতরগাঁও, মনুকোপা, লালটেক, ধরগাঁও, হইদরপুর, শষ্যউরা, সুতারপারা, লামারগাঁও, গাংপার, শেখের গাঁও, বেটুয়ারমুখ, রামপুর, রহিমপুর, রামাইরচক, খালপার, হরিপুর, মাধবপুর, , সোনাপুর, পুরানগাঁও, সুকলামপুর, সনুপাডা, লক্ষিবাসা, সইদপুর, নোয়াপাডা, কৃষ্ণপুর, গুপ্তরগাঁও, মুন্সিরগাঁও, মত্রাসপুর, ও বসন্তরাগাঁও ।
এদিকে যারা মহামারী করোনার এই দু:সময়ে ত্যাগ স্বীকার করে সুষ্ঠভাবে ত্রান বিতরণে সহযোগিতা করেছেন “ গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন” এর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।















