ব্রিটেনে হামলার পরিকল্পনার অভিযোগে তিন মুসিলম নারীর বিচার শুরু

745

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ওয়েস্ট মিনিস্টারের আক্রমনের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত ব্রিটেনের প্রথম নারী গ্যাং সদস্যরা ভিডিও লিঙ্কের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। এই নারী গ্যাং এইচএমপি প্রিজন সারেতে আটক রয়েছেন এবং সেখান থেকে ভিডিও লিংকের মাধ্যমে হিজাব পরিহিতা অবস্থায় ওল্ড বেইলির জাস্টিস হলরয়েডের আদালতে সাক্ষ্য দিয়েছেন গতকাল।

আদালত তাদের সাক্ষ্য নিয়ে আবারও জেলে থাকার নির্দেশ দিয়েছেন এবং আগামী ২৩শে অক্টোবর পরবর্তী হিয়ারিং এর আদেশ জারি করেছেন। নারী সদস্যদের মধ্যে আছেন, ৪৩ বছর বয়সী মিনা ডিচ, তার মেয়ে ২১ বছর বয়সী রিজলাইন বোওলার, এবং ২০ বছর বয়সী খাওলা বারগোওটি। তাদের তিনজনের বিরুদ্ধে ওয়েস্ট মিনিস্টারে আক্রমনের পরিকল্পনা এবং নাইফ অ্যাটাকের অভিযোগের পরিকল্পনা আনা হয়েছে।

গত এপ্রিলে ওয়াইলসডেন, নর্থ লন্ডনের হাউজ থেকে পুলিশী অভিযানে গ্রেপ্তারের সময়ে রিজলাইন বোওলারকে তার পেটে চারবার গুলি করা হয়। মিনা ডিচকে তার কেন্টের বাসা থেকে আর বারগোওটিওকে তার বাসা রেইডেড এর সময়ে গ্রেপ্তার করা হয়েছিল।

এই তিনজনই ওল্ড বেইলি আদালতে শুনানীকালে বারগোওটি মুসলিম বোরকা পরিহিত থাকলেও মুখের চেহারা খোলা রাখেন, কিন্তু অপর দুজন আপাদ মস্তক ঢেকে রেখে ভিডিও কনফারেন্সে যোগ দেন, শুধু আদালতের প্রশ্নের জবাবে হাত তুলে নিজেদের আইডেন্টি নিশ্চিত করেন।
সূত্র: দি ইন্ডিপেন্ডেন্ট ও লন্ডন টাইম