ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে ইরান

398

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা কাজেমির নেতৃত্বাধীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইরান। এ শুভেচ্ছা জানানো থেকে প্রতিবেশী হিসেবে ইরানের জন্য ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার গুরুত্ব ফুটে ওঠে।

ইরাকে গত পাঁচ মাস ধরে চলে আসা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে গত বুধবার সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে মোস্তফা আল কাজেমি’র নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করার পর পূর্বাঞ্চলীয় প্রতিবেশী প্রথম দেশ হিসেবে ইরানই প্রথম স্বাগত জানালো।

ইরান সবসময়ই ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন এবং নির্বাচনে ইরাকের জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আসছে।

বর্তমানে অতীতের যে কোনো সময়ের চাইতে ইরান ও ইরাকের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ও আন্তরিক। নিরাপত্তা ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও দু’দেশের মধ্যে সহযোগিতা বজায় রয়েছে।