ওয়ানবাংলানিউজ: দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন চাকুরীজীবি, খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র পরিবারের মানুষ। এই অসহায় সময়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামের বড় বাড়ী সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে দাতা সদস্য ও প্রবাসীদের অর্থায়নে ১২০টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের সভাপতি মুহাইমিনুর রহমান ফাহাদ এর সভাপতিত্ত্বে ও সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমানের পরিচালনা এসময় প্রধনঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং অলংকারী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান লিলু মিয়া,৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল অদুদ, হাজি রফিক মিয়া,শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ এমরান, হুশিয়ার আলী, খুরশেদ আলী, আবু রশিদ, নোয়াব আলী, আক্তার হোসেন, ফজলু মিয়া, মুফতি সাহেদ আহমদ, মাস্টার মনু মিয়া, সেলিম মিয়া, রাসেল আহমদ, রানা মিয়া, খালেদ আহমেদ, লিটন মিয়া, মহিউদ্দিন আহমদ, জালাল উদ্দিন, আরিফ হোসেন, এমরান আহমদ, সুমন মিয়া, মারুফ মিয়া, রাহিমুর রহমান, রিয়াদ রহমান, তুফায়েল আহমদ, ইসলাম উদ্দিন ও প্রমুখ।
এতে উপস্থিত বক্তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সফাত উল্লাহ ডেভেলপমেন্ট ট্রাষ্ট এর মতো প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার জন্য আহবান জানান।















