ওয়ানবাংলানিউজ: দক্ষিণ ওয়েলসের একটি দোকান ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক মহিলাকে আটকক করেছে পুলিশ।
সাউথ ওয়েল পুলিশ জানায় আজ মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটের সময় খবর পেয়ে তারা পেনগ্রাইগেরে টাইলিস্লিন রোড়ের কো-অপ দোকানে পৌছান।
এই ঘটনায় কার্ডিফ ইউনিভার্সিটি অফ ওয়েলস হাসপাতালে এক প্রবীন ব্যক্তির মৃত্যু হয়। অপর এক ব্যক্তির অবস্থা স্থিতিশিল রয়েছে।
অপর দুই ব্যক্তি আঘাত প্রাপ্ত হলেও তাদের জীবন হুমকির মুখে নয়।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সী এক মহিলাকে কারাঘারে পাঠানো হয়েছে।

মহিলা খুনের ঘটনায় স্বামী অভিযুক্ত
ইংল্যান্ডের সাফোক এলাকায় ঘরের ভেতরে ৪০ বছর বয়সী স্ত্রী সিল্টে হার্টসর্নকে গুলি করে হত্যা দায়ে স্বামী পিটার হার্টসর্ন জোনসকে আদালত অভিযুক্ত করেছে।
ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ৪ ঘটিকায়। খবর পেয়ে দ্রুত পুলিশ প্যারামেডিকেল টিম সেখানে পৌছায়।
তকে দ্রুত ইপ্সউইচ হাসপাতালে নেয়া হলেও সেখানেই মহিলার মৃত্যু হয়।















