নেপালে বোমা বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ নিহত ৪ শিশু

301

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ত্রিবেণী রুরাল মিউনিসিপ্যালিটির ৪ নম্বরে ওয়ার্ডে বোমা বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ মোট চার শিশু নিহত হয়েছে। রোলপা’তে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেনডেন্ট চিত্রা বাহাদুর গুরুং বলেছেন, ওই মিউনিসিপ্যালিটির ৪ নম্বর ওয়ার্ডের গৌরি গাউনে মাতিগাতিনাতে বিস্ফোরণ হয়। এতে ওই চারটি শিশু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরেকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বাণ বাহাদুর গারত্রি। তিনি বলেছেন, শিশুরা পাশের জঙ্গল থেকে বাসায় ফিরছিল। এ সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

পুলিশ বলছে, গ্রেনেড হামলা হয়ে থাকতে পারে। এ খবর দিয়েছে অনলাইন কাঠমান্ডু পোস্ট।