ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল বৃহস্পিতবার দুপুর ১টায় লন্ডনের সেন্ট বার্থলোমিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ,৩ ছেলে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । উল্লেখ্য, তিনি গত ৫ এপ্রিল তাঁর ইস্টহ্যামের বাসায় আকস্মিক হৃদরোগ আক্রান্ত হলে বার্থ হাসপাতালে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে তাঁর শরীরে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।
মরহুম মো: নিজাম উদ্দিনের দেশের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের হাজীপুর গ্রামে।
বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেন্টারের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ সেন্টার তথা কমিউনিটি একজন দক্ষ সংগঠককে হারালো। মহান আল্লাহ তাঁকে যেন বেহেস্ত নসীব করেন।
তিনি বাংলাদেশ সেন্টার ছাড়াও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকেসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এছাড়াও যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব এছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: হরমুজ আলী এবং সাধারন সম্পাদক নূরুল ইসলাম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না ও কোষাধ্যক্ষ জাকির হোসেন, জাতীয় পার্টির ইউরোপিয়ান কোঅর্ডিনেটার মুহাম্মদ মুজিবুর রহমান, যুক্তরাজ্য শাখার আহ্বায়ক কাউন্সিলার সামছুল ইসলাম সেলিম ও সদস্য সচিব সাহেদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ ও বাংলাদেশ সেন্টারের মিডিয়া এন্ড পাবলিসিটি উপ-কমিটির আহবায়ক আলী বেবুল।















