ভারতীয় মেয়ের চরিত্রই করবেন ক্যাটরিনা

1369

বিনোদন ডেস্ক: বড় পর্দায় আবার একসঙ্গে দেখা যাবে আমির খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন। ছবির নাম ‘থাগস অব হিন্দুস্তান’। এর আগে এ দুজনকে দেখা গিয়েছিল ‘ধুম’ সিরিজের চতুর্থ কিস্তি ‘ধুম ফোর’ চলচ্চিত্রে। এদিকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, এই ছবিতে ক্যাটরিনা কাইফ ব্রিটিশ মেয়ের চরিত্রে অভিনয় করছেন।

ফিল্মফেয়ার জানিয়েছে, ক্যাটরিনা ‘থাগস অব হিন্দুস্তান’-এ ব্রিটিশ মেয়ের চরিত্রে অভিনয় করছেন না। ছবিতে তাঁকে একজন ভারতীয় মেয়ের চরিত্রেই দেখা যাবে। যশরাজ ফিল্মস প্রযোজিত ও বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখ।

অন্যদিকে বড় পর্দায় দ্বিতীয়বারের মতো আমির-ক্যাটরিনার রসায়ন দেখতে ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এই অপেক্ষা একটু দীর্ঘ সময়ই করতে হচ্ছে, কারণ নভেম্বরের ৭ তারিখে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।