ঢাকা সংবাদদাতা: করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খাবার সংকটে পড়েছে সেখানে কর্তব্যরত নার্সরা। না খেয়ে কোনোরকম দিন কাটছে তাদের । এদের কয়েকজন নার্স এমন মানবেতর সংকটের অভিযোগ করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নার্সিং ইন্সটিটিউটের উপপরিচালক শাহানারা খাতুন। তিনি বলেন, বাজেট না থাকায় এই সংকট তৈরি হয়েছে।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছে অনেক মানুষ তাই সমস্যা হচ্ছে। কাল রাতেও পচা খাবার দিয়েছে। অনেক মেয়েরা না খেয়ে থেকেছে।
আবার করোনায় আক্রান্ত যারা তাদের প্রতি অমনোযোগও লক্ষ্য করা গেছে। অব্যবস্থাপনার অভাবে এমনটি হয়েছে। আমি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি














