ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে ব্রিটেনে একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। বিবিসির পরিসংখ্যানে দেখাগেছে গত ২৪ ঘন্টায় আজ শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৯৫৩জন রোগী। এর আগে সর্বোচ্চ ছিলো গত ৮ এপ্রিল বুধবার ৯৩৮জন। আর গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৮৯১জন। এনিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌছেছে ৮,৯৩১- জনে
এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আজকের সংখ্যাটি সবচেয়ে বেশি । আজ ইংল্যান্ডে ৮৬৬ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। স্কটল্যান্ডে ৪৮ জন মারা গেছে, ওয়েলসে ২৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০ জন রেকর্ড করা হয়েছে।
আজ নতুন করে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এই পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
তবে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ৬৫০৭৭ জন।
এদিকে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে মৃতের বয়স ২৭ থেকে ১০০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৬ জনের পূর্বে কোন শারীরিক অসুস্থ্যতা ছিলনা।















