বিমানের লন্ডন-ম্যানচেস্টারের ফ্লাইট স্থগিত

760

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক আকাশপথে লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তবে আগামী ৩০ মার্চ ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারগামী ফ্লাইট দুটি যথারীতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ খবর নিশ্চিত করেন। বিমান সূত্রে জানা যায়, বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে।