কলকাতাসহ ভারতের ৭৫টি জেলায় লকডাউনের ঘোষণা আসছে

833

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণের প্রভাব পড়েছে ভারতের যেসব জায়গায় এমন ৭৫টি জেলাকে চিহ্নিত করে লকডাউন করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও রয়েছে। বিকেলের মধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে। ৩১শে মার্চ পর্যন্ত এই অবস্থা চালু থাকবে। বন্ধ থাকবে সব ট্রেন, মেট্রো চলাচল এবং আন্তঃরাজ্য বাস চলাচলও। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব পুর-এলাকায় লকডাউন ঘোষণা করছে বলে জানা গেছে। লকডাউনের সময় জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। রোববার ভারতের কেবিনেট সচিব করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করার পর দেশের ৭৫টি জেলায় লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

এসব জেলায় করোনা ভাইরাসের নিশ্চিত আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।