করোনায় ব্রিটেন বুধবার পর্যন্ত ১০৪ জনের মৃত্যু: শুক্রবার থেকে সকল স্কুল বন্ধ ঘোষণা

8001

ওয়ানবাংলানিউজ: করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেন বুধবার পর্যন্ত ১০৪ জন মৃত্যু বরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২৬২৬জন।

এদিকে করোনা সতর্কতা হিসেবে শুক্রবার থেকে ব্রিটেনের সকল স্কুল পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়  ১০ ডাউনিং ষ্ট্রিটে আয়োজিত প্রেস কনফারেন্সে স্কুল বন্ধের এই ঘোষণা দেন প্রধান মন্ত্রী বরিস জনসন। স্কুল বন্ধের পাশাপাশি আগামী মে ও জুন মাসে অনুষ্ঠিতব্য নির্ধারিত পরীক্ষাগুলোও স্থগিত বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে দেয়া তাঁর বক্তৃতায়।