লন্ডনে বন্যপ্রাণীর জন্য অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সোহেল শরীফ

1142

নিউজ ডেস্ক: মানবিকতা হারিয়ে গেলে আমরা মানুষ হলাম কি করে। লন্ডনের দুসময়ে মানবিকতাবোধ থেকে এক বন্যপ্রাণীর জন্য অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি সোহেল শরীফ মোহাম্মদ করিম। লন্ডন শহরের বিভিন্ন ঝোপঝাড় ও পার্কে বসবাস করে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখিদের উপর করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। এসব বন্যপ্রাণী ও পাখিরা মানুষের দেয়া খাবার ও ফেলে দেয়া খাবারের উপর নির্ভরশীল। লন্ডনে করোনা ভাইরাসের শুরু থেকেই মানুষ তার জীবনাচারণ নিয়ন্ত্রিত করে ফেলেছে। সেই সাথে বেড়েছে খাবারের দাম। বর্তমানে লন্ডন শহর লকডাউন থাকায় অতিরিক্ত খাবারগুলো এখন আর বন্যপ্রাণীদের কপালে জোটেনা।
লন্ডন প্রবাসী বাংলাদেশি সোহেল শরীফ মোহাম্মদ করিম লন্ডন শহরের যেখানে চাকুরি করেন সেখানে এক ক্ষুধার্থ শেয়ালের জন্য অর্ধেক টার্কি মোরগ বেধে রেখে আসেন। যাতে করে খাদ্যের অভাবে ক্ষুধার্থ শেয়ালটা মারা না যায়। নিজের এ উদ্যোগে বন্ধু মহলে প্রশংসিতও হচ্ছেন তিনি। সোহেল শরীফ জানান, মানুষজন উদ্যোগী না হলে লন্ডনে মানুষের উপর নির্ভরশীল প্রত্যেকটা বন্যপ্রাণী মারা যেতে পারে।
সোহেল শরীফ তার ফেইসবুকে লিখেন, “সেই বাচ্চা শিয়ালটা ইদানিং আর দেখতে পাচ্ছি না। first food এর দোকান গুলো customer এর অভাবে সন্ধা নামতেই বন্ধ করে দিচ্ছে। এখন আর তারা extra খাবার স্তুপ করে বাহিরে রাখছে না। customersই তো নাই, extra খাবার আসবে কোত্থেকে? ব্রিটেনে London শহরটি ই Covit-19/করোনা ভাইরাসের মূলেক্ন্দ্র হিসেবে নিউজ পেপারে খবর প্রকাশেরও পূ্রবে মানুষজন ঘরবন্দি হয়ে আছে। আজ নিউজ হয়েছে , সাথে সাথে সুনশান নিরবতা নেমে এসেছে শহরে। অতীতে প্রতি রাতে around 2/3টা রাএিতে শিয়ালটি রাস্তার বিপরীতে ল্যাম্প পোস্টের নীচে স্তুপ করা plastic এর প্যাকেট্ মোড়ানো খাবার খেতে আসতো । সম্ভবত Richmond park এ বাস করে সে। বছর খানিক আগেও একদম ছোট ছিল এটি। এক বছরে দেহ মাঝারি size এর হয়েছে। দেহের লিকলিকে ভাবটা কিছুটা কমেছে ।
কিছুক্ষন আগে ইসমাইল এসেছিল। সে এখানে একটি Turkish restaurant এর মালিক। আমাকে অনেক গুরুত্ব দেয়। ইসমাইলকে বললাম একটা আস্ত মুরগী গ্রিল করে দিতে হবে। মশলা বেশী মাখাবা , আর এমন ভাবে বেশী আগুনে দিবে যেন মাংসের পোড়া গন্ধ দূর থেকে বুঝা যায়।
মশলা মাখান পোড়া মুরগী ready হয়ে গেছে। অর্ধেকটা নিজের জন্য আর অর্ধেক অংশের পা বেধে শিয়ালের জন্য lamp post এ বেধে রাখলাম। নিশ্চয়ই রাতে সে আসবে, খাবারটা খাবে।”

ফেইসবুক কমেন্টসঃ