মো : কাওছার: লন্ডন করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় রয়েল লন্ডন হাসপাতালে ৬৬ বছর বয়সী ঐ ব্যক্তি মারা যান। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তিনি লন্ডন রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন।
হসপিটালে ভর্তির ৮ দিনের মাথায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ী বাংলাদেশের সিলেট জেলায় গোলাপগঞ্জের বাগিরঘাট এলাকায়। তিনি ৬ মাস আগে লন্ডনে এসেছিলেন। এ পর্যন্ত সারা বিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারাগেছেন ৫ হাজারেরও বেশী।















