যুক্তরাজ্যে করোনায় মৃুত্য ১০ জনের: আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯৮: লন্ডনের কুইনস হাসপাতালে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

3812

মো: কাওছার : যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃুত্য ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ৭৯৮জনে। এপর্যন্ত ৩২ হাজার ৭৭১ জন এই ভাইরাসে আক্রান্ত কিনা তা পরিক্ষা করিয়েছেন। এদিকে লন্ডনের বার্কিং ও ড্যাগেনহাম বারার কুইন্স হাসপাতালে একই এলাকারবাসীন্দা ৬৩ বছরের বয়স্কা নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ তার মৃত্যু হয়। বার্কিং এ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের নেতা সিএলআর ড্যবেন রোডওয়েল বলেছেন, আমরা মৃত ব্যক্তির পরিবারের প্রতি সহানুভুতি জানাচ্চিছ। তিনি বলেন, পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মহিলার আর কোন বিবরণ প্রকাশ করা হবে না। বার্কিংয়ের এমপি মার্গারেট হজ টুইট করেছেন, রমফোর্ডের কুইনস হাসপাতালে সর্বশেষতম করোনা ভাইরাস আত্রান্ত মহিলার মৃত্যুতে তার পরিবারের প্রতি সাথে দু:খ প্রকাশ করেছেন। এবং সমাজসেবা এবং এনএইচএসের প্রত্যেককে ধন্যবাদ, যারা আমাদের সকলকে বিপদ ও সুস্থ রাখতে রাখতে আক্লান্ত পরিশ্রম করছেন। ইলফোর্ড সাউথেরম এমপি, স্যাম টারি টুইট করেছেন, কুইন্স হাসপাতালে করোনাভাইরাসজনিত মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি দু:খিত।