খেলাধুলা ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রথমবারের মতো ফাইনাল খেলছে ভারত। অপরদিকে আসরের সবগুলো ফাইনালেই খেলছে অস্ট্রেলিয়া (৭বার)। এরমধ্যে শিরোপা জিতেছে চারবার। বর্তমান চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া।
তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারতের মেয়েরা। আসরের একমাত্র অপরাজিত দলও ভারত।















