মাওলানা ক্বারি কামরুল হোসাইন চৌধুরী মুশাহিদ এর ইন্তেকাল :বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

674

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট আলেম ও ক্বারি, হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) এর দীর্ঘ দিনের সেক্রেটারি, মাদরাসা ই দারুল কিরাত মজিদিয়া লন্ডন এর প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা হযরত মাওলানা ক্বারি কামরুল হোসাইন চৌধুরী মুশাহিদ ছাহেব গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লন্ডন এর কিং জর্জ হসপিটালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরদিন শুক্রবার বাদ জুমআ ব্রিকলেইন জামে মসজিদে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তাঁর বড় জামাতা বিশিষ্ট আলেম ও টিভি উপস্থাপক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। জানাযা পরবর্তী আলোচনায় মরহুম এর বহুবিধ খিদমত এর কথা তুলে বক্তব্য রাখেন বিশিষ্ট বুযুর্গ হযরত আল্লামা মোজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী, আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত আল্লামা হাফিজ আব্দুল জলিল, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সভাপতি মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন ও ব্রিকলেইন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। পরিবারের পক্ষে, মরহুমের পক্ষ থেকে কেউ কোন কারনে কথায় ও কাজে কস্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। তাঁর নামাজে জানাযায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে তাঁর আত্মীয় স্বজন, উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দসহ অসংখ্য গুনগ্রাহী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মুহাদ্দীস মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী মামুন, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, মাওলানা মারুফ আহমদ, মুফতি আব্দুর রহমান নিজামী, মাওলানা সিদ্দীকুর রহমান চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়ার সেক্রেটারি জনাব বদরুল ইসলাম, পপলার জামে মসজিদের খতিব হাফিজ আব্দূশ শহীদ, মাওলানা মোহাম্মদ আবুল কুদ্দুছ, মরহুম এর ছোট ভাই জনাব নুরুল হোসাইন, ছেলে মুহাম্মদ হোসাইন দীপু, মোজতাবা হাসান, জামাতা রিয়াদ চৌধুরী, সাফওয়ান চৌধুরী, কমিউনিটি নেতা মশহুদ আহমদ, জিল্লুল হক চৌধুরী, জিয়াউল ইসলাম চৌধুরী, হাফিজ আব্দুল ওয়াদুদ, জুবের আহমদ চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম গজনবী, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি আতিকুর রহমান চৌধুরী, ফখরুল হোসাইন চৌধুরী টনু, নুরুল ইসলাম, ক্বারি আব্দুল হামিদ, কাজি কবির আহমদ, মোহাম্মদ ছদরুল ইসলাম, হাফিজ মতিউল হক, হাফিজ আসাদ উদ্দিন, জয়নুল ইসলাম, হাফিজ সাজ্জাদুর রহমান, আহনাফ মোশাররফ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, মরহুম হযরত মাওলানা ক্বারি কামরুল হোসাইন চৌধুরী সিলেটের ওসমানী নগর থানার ইলাশপুর গ্রামের অধিবাসী ছিলেন। তাঁর পিতার নাম মৌলভী মকদ্দছ আলী। মরহুম লন্ডন এর সেভেন কিংস এলাকায় বসবাস করার আগে ফরেস্ট গেইট ও শেডওয়েল এর সলন্ডার গার্ডেনে বসবাস করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিল এর নেতৃবৃন্দ, দারুল হাদীস লাতিফিয়ার গভর্নিং বডির সদস্যবৃন্দ, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে ও লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনা করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে শুক্রবার বাদ জুমআ ব্রিটেনের বিভিন্ন শহরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
এদিকে আগামী রবিবার ৮ মার্চ দারুল হাদীস লাতিফিয়া লন্ডন এর উদ্যোগে হযরত মাওলানা ক্বারি কামরুল হোসাইন চৌধুরী মুশাহিদ ছাহেব এর ঈসালে সওয়াব এর উদ্দেশ্যে এক মাহফিল এর আয়োজন করা হয়েছে। মাহফিলে কুরআন খতম, আলোচনা ও মিলাদ শরীফ শেষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত করা হবে। মোনাজাত করবেন বিশিষ্ট বুযুর্গ শায়খুল হাদীস হযরত আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব। মাহফিলে তাঁর আত্মীয় স্বজন ও গুনগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের নামাযে জানাজায় বিভিন্ন শহর থেকে উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে মুহাম্মদ হোসাইন দীপু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।