আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সাইমন্ডস অন্তঃসত্ত্বা। গতকাল শনিকার সঙ্গীকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন জনসন। সরকারি বাসভবন ও দফতর ১০ ডাউনিং স্ট্রিট থেকে এ কথা জানান তিনি। খবর সিএনএন’র।
৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরে আরও চার সন্তান রয়েছে। এর আগে ২০১০ সালে সর্বশেষ সন্তানের বাবা হন ডেভিড ক্যামেরন। সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে লন্ডনের মেয়র হিসেবে জনসনের জয়ের পিছনেও সাইমন্ডস কাজ করেছেন।















