দিরাই-শাল্লা আসনে মনোনয়ন প্রত্যাশি ইকবাল হোসাইনের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

1569

আহসানুল আম্বিয়া শোভন: ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃ ভাটি বাংলা খ্যাত দিরাই-শাল্লা সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেনের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন, রবিবার রাতে সংগঠনটি পশ্চিম লন্ডনের ব্রেন্টফোর্ড এলাকার একটি রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করে।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আব্দুস শহীদ এবং পরিচালনা করেন রুশন আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরমান আলী। সুনামগঞ্জের দিরাই-শাল্লার জনগণের আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ সাবির্কক উন্নয়নে নতুন নেতৃত্ব এখন সময়ের প্রয়োজন বলে মনে করেন অনেক বক্তা।

সভায় বক্তারা বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ প্রয়াত বাবু সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু অত্র এলাকার কল্যাণে এখন প্রয়োজন নতুন নেতৃত্ব। আর সে জন্যই দক্ষ সংগঠক, সত রাজনৈতিক ব্যক্তিত্ব সিলেটের এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করায় এলাকার প্রবাসীরা উজ্জীবিত হয়ে এই সভা।

বক্তারা দিরাই-শাল্লার মত একটি পশ্চাতপদ ভাটি এলাকার উন্নয়নের স্বার্থে ভিপি ইকবাল হোসাইন এর মত একজন সত, দক্ষ ও গতিশীল নেতৃত্বে প্র্রয়োজন বলে উল্লেখ করেন। সংবর্ধিত অতিথি ইকবাল হোসাইন বলেন, তিনি জনগণের সেই প্রতিনিধি হতে চান, জনগণ বিনা বাধায় যাতে জনপ্রতিনিধির কাছে যেতে পারেন, বলতে পারেন বিভিন্ন সমস্যার কথা।

সততার সাথে সমাজের জন্য কাজ করা যায়; তিনিসেই দৃষ্টান্ত স্থাপন করতে চান। আর সে জন্য প্রবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামান করেন। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন হীরা, দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: খসরু মিয়া, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, আনোয়ার কামাল, মাসুক সরদার, খালেদ রেজা খাঁন, আবুল কালাম আজাদ, নিয়াজ চৌধুরী, বদরুল চৌধুরী, শাহ সানাউর হুসাইন, শফিক আহমেদ, আরমান আলী, আহবাব মিয়া, সমসাদুর রহমান রাহিম, আব্দুর রাজ্জাক, এসই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মো: ইয়াওর সহ প্রমুখ।