ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের শেডওয়েল স্টেশন সংলগ্ন স্পেন্সার ওয়েতে উদ্বোধন টুটাল ট্যাক্সেশন একাউন্টটেন্সি সার্ভিসের। বাংলাদেশী প্রফেশনালদের উদ্যোগে প্রতিষ্টিত এই একাউন্টটেনসি ফার্ম থেকে গ্রাহকরা সেলফ এসেসমেন্ট ট্যাক্স রির্টান, প্রপাটি একাউন্টস, বুককিপিং, কর্পোরেশন ট্যাক্স, ভেট রিটার্ন এর সেবা নিতে পারবেন।
গত ২০ ফেব্রুয়ারী এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার এন্ড লাইম হাউজ আসনের এমপি আপসানা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

প্রতিষ্ঠানের পরিচালক মারুফ চৌধুরী, মুকিত চৌধুরী, মোহাম্মদ সিদ্দিকি ও কামাল মিয়ার যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি মুনিম আহমদ, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বশির আহমদ, এফসিএ’র এম এ রকিব, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন, কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলার গাব্রিয়েল সিলভা, কিথ রিডলিসহ অনেকে।
বক্তারা নব প্রতিষ্ঠিত টুটাল ট্যাক্সেশন একাউন্টটেনসি সার্ভিসের সফলতা কামনা করেন।













