ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর আসন থেকে জাতীয় পার্টি হয়ে নির্বাচিত সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী’র সাথে প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার উন্নয়নে বেশ কিছু দাবী ও প্রস্তাবনা তুলে ধরা হলে এমপি ইয়াহইয়া চৌধুরী দ্রুত তা বাস্তবায়নে কার্যকর প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান। সভায় উন্নয়ন কর্মসূচিতে দুর্নীতিবন্ধে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়শি প্রশংসা করেন বক্তারা।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি শেখ তাহির উল্লাহর সভাপতিত্বে ও ট্রেজারার আজম খান এর পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, কমিউনিটি নেতা, শাহনুর আহমদ খান, ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহিদ, সাংবাদিক রহমত আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপি আব্দুল হামিদ শিকদার, প্রভাষক আব্দুল মতিন, জেএমজি এয়ার কার্গোর সত্ত্বাধিকারী মনির আহমদ, ইক্বরা ইন্টান্যাশনাল এর চেয়ারম্যান আব্দুল হক হাবিব, কমিউনিটি নেতা আজিজুর রহমান খান, আফছর মিয়া ছোট মিয়া, ফারুক মিয়া, আব্দুল মুকিত, আব্দুর রহিম রঞ্জু, আবুল হাসনাত।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
সভায় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী’ এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতে এধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
সভায় ইয়াহইয়া চৌধুরী বলেন, বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানানীগরে সাবেক সকল সংসদ সদস্যই কমবেশ উন্নয়ন করেছেন। তবে ব্যাপক উন্নয়ন হয়েছে সাবেক এমপি এম ইলিয়াস আলীর সময়ে। এর কারন হিসেবে তিনি বলেন, তখন তার দল ক্ষমতায় ছিল। তিনি ছিলেন জাতীয় নেতা। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তার ক্ষমতাছিল উন্নয়ন করার মত। তিনি বলেন, আমি আমার সাধ্যমত উন্নয়ন করে যাচ্ছি।
তিনি বলেন, গত সাড়ে তিন বছরে দেড় লাখ কোটি টাকার উন্নয়ন হয়েছে বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সাবেক এমপি সফিকুর রহমান চৌধুরী এর আগের পাঁচ বছরে যে উন্নয়ন করেছিলেন, তার চেয়ে বেশি টাকার উন্নয়ন হয়েছে আমার গত সাড়ে তিন বছরে। তিনি দুর্নীতিকে উন্নয়নের জন্য বড় বাঁধা হিসেবে উল্লেখ করে বলেন, সকলেরই দায়িত্ব রয়েছে উন্নয়ন কর্মকান্ড পর্যবেক্ষন করার। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানগুলির স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেন। সাম্প্রতিক সময়ে বালাগঞ্জের একটি স্কুল ভবনের কাজের দুর্নীতির কথা বলতে গিয়ে বলেন, কিছু অসাধু ঠিকাদারী প্রতিষ্ঠান মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। যার কারনে স্কুল ভবনে রডের বদলে বাঁশও তারা দিতে চায় না।
http://www.onebanglanews.com/news/10460লন্ডনে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী’র মতবিনিময় : সাবেক এমপি ইলিয়াস আলীর ব্যাপক উন্নয়নের প্রশংসা
Posted by onebanglanews.com on Friday, 4 August 2017















