২০ এবং ২১ ফেব্রুয়ারী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে
ওয়ানবাংলানিউজ: গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘ সংলগ্ন মাঠে উদ্বোধন হলো ১২ তম হিলালপুর প্রিমিয়ার লীগ ২০২০। গত ২৫ জানুয়ারি ২০২০ শনিবার এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের উপদেষ্টা, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল । এ সময় তিনি বলেন বলেছেন, ১২ তম হিলালপুর প্রিমিয়ার লীগ অনুষ্টানের মাধ্যমে হিলালপুরের যুবসমাজ স্থানীয় এলাকার খেলাধুলার জগতে এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে, অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত না হয়ে খেলাধুলা ও সামাজিক কাজে হিলালপুর আবাসিক এলাকার তরুণরা সবসময় অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে, তিনি আরো বলেন এ ধরনের খেলাধুলা আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে এবং বিদেশে ও দেশের ভাবমূর্তি অক্ষন্ন রাখবে । এই জাতীয় টুর্নামেন্ট ও প্রশিক্ষণের মাধ্যমে খেলার মান বাড়বে এবং এ জাতীয় খেলার প্রতিযোগিতা থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। হিলালপুর প্রিমিয়ার লীগ পরিচালনা কমিটির অন্যতম পরিচালক ও হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের সভাপতি সাকের ইসলামের সভাপতিত্বে ও হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের সহ সভাপতি এবং বৃহত্তর হেতিমগঞ্জ যুব ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুলেমান আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান ও T-5 নাঈম আহমেদ ফ্রি সিলাই প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম পরিচালক মোঃ দিলওয়ার হোসেন, T-5 প্রজেক্টের অন্যতম প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্যস্থ সংহতি সাহিত্য পরিষদের সভাপতি আবু তাহের, স্টার লাইট কলেজের প্রিন্সিপাল আনোয়ার আলী, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের ভাইস প্রেসিডেন্ট শামছুল হক এহিয়া, প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রহমান, বুধবারীবাজার ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, হিলালপুর আবাসিক এলাকার প্রবীণ মুরব্বী গোলাম আম্বিয়া, হিলাল পুর আবাসিক এলাকার প্রবীণ মুরব্বী রিয়াজ উদ্দিন, প্রবীণ মুরব্বী হাজী জমির আলী, হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সহ সভাপতি প্রিন্সিপাল কাবিল আহমেদ ইমন,
হেতিমগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন, সমাজসেবক সেলিম আহমদ, সিলেট জেলা মানবাধিকার সোসাইটির সহ-সভাপতি সুজন খান, হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জিহান আহমদ, ট্রেজারার আজহার আহমেদ স্বপন প্রমুখ।
খেলার আয়োজকরা বলেন সকল প্রস্তুতি সম্পন্ন, আগামী ২০ এবং ২১ ফেব্রুয়ারী হিলাল পুর আবাসিক এলাকার টাওয়ার সংলগ্ন মাঠে হিলালপুর প্রিমিয়ার লীগ (HPL – 12) এর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১২তম হিলালপুর প্রিমিয়ার লীগ এর চার টিমের ম্যানেজার হলেন সুলেমান আহমেদ, সাকের ইসলাম, আলমগীর হোসেন ও আজহার আহমেদ স্বপন
এবং চার টিমের খেলোয়াড়দের নাম হলো : টিম ১ ইস্ট ওয়ারিয়ার্স ১.সুলেমান ২.জাহিদ ৩.মাহবুব ৪.সাজু ৫.আফসর ৬.সাদ্দাম ৭.নাইম ৮.বদরুল ৯.কলিম ১০.হাবিব ১১.সাইদুল ১২.রাসেল ১৩.জিবরান ১৪.হাসান ১৫.মেহেদী l টিম ২ সাউথ সিক্সার্স ১.সাকের ২.নাহিদ (বড়) ৩.শাহনেওয়াজ ৪.নাহিদ, ৫.মারজান ৬.শাহরিয়ার, ৭.আলী ৮.রেজওয়ান ৯.ইমন ১০.তানহার ১১.সুফিয়ান ১২.জামিল ১৩.রায়হান ১৪.জাকারিয়া ১৫.রাহিম l টিম ৩নর্থ থান্ডার্স ১.আলমগীর ২.রমজান ৩.মাসুদ ৪.রাজু ৫.আবিদ ৬.সায়েম ৭.মাহবুব ৮.ছয়ফুল ৯.আমির ১০.জীবন ১১.রুহুল ১২.জিহান ১৩.আব্দুর রহমান ১৪.মারুফ ১৫.মঞ্জুর l টিম ওয়েস্ট গোল্ডেন বয়েজ ১.আযহার ২.শরীফ ৩.মুন্না ৪.মনির ৫.আরিফ ৬.নাহিদ ৭.সজীব ৮.পারভেজ ৯.শুভ ১০.ইসমাইল ১১.সুফিয়ান ১২.ফাহিম ১৩.ফাহিম ১৪.মাইদুল ১৫.রাহাত। আজ রবিবার দুপুর ২ টার আগে প্রত্যেক খেলোয়াড়কে রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার জন্য আহবান করা হচ্ছে এবং সন্ধ্যায় জার্সি বিতরন করা হবে। যতাসময়ে প্রত্যেক খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।















