ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা; প্রত্যাখ্যান ফিলিস্তিনের

322

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে রাখার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রতিক্ষীত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব করেছেন। একই সঙ্গে পশ্চিমতীরের বসতিকে ইসরাইলের সার্বভৌমত্বের অধীনে স্বীকৃতি দেয়ার কথা বলেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউজে নিজের পাশে নিয়ে এই পরিকল্পনা ঘোষণা করে তিনি বলেন, এটা হতে পারে ফিলিস্তিনিদের জন্য শেষ সুযোগ। তবে এমন পরিকল্পনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করে একে প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আমি ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলি, জেরুজালেম বিক্রির জন্য নয়। আমাদের অধিকার বিক্রির জন্য নয়। এ নিয়ে দর কষাকষির জন্য নয়।

আপনাদের পরিকল্পনা যড়যন্ত্র সফল হবে না। পশ্চিম তীরের রামাল্লায় থেকে টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে এসব কথা বলেন মাহমুদ আব্বাস। বিস্তারিত আসছে