ওয়ানবাংলানিউজ: পুর্ব লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংসে রোববার দিবাগত রাতে একই স্থানে ছুরিকাঘাতে নিহত তিন জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিহত তিন জনের মধ্যে একজন হলেন বালজিত সিং। তার বয়স ৩৪ বছর। বাকী দুজন হলেন হরিন্দার কুমার এবং নরিন্দার সিং। তাদের বয়স ২০ বছর।
নির্মান (কন্ট্রাকশন) কাজের অপরিশোধিত অর্থ নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এমন কি ঘটনার ব্যাপারে শিখ কমিউনিটির দুটি গ্রুপ জড়িত থাকতে পারে বলেও ধারনা পুলিশের। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে, রোববার রাত ৭টা ৫০ মিনিটের দিকে ইলফোর্ডের সেভেন কিংস এলাকার এলমস্টেড রোডে একদল যুবক বিশৃখ্ঙল পরিস্থিতির সৃস্টি করলে পুলিশ ডাকা হয়। পুলিশ সেখানে গিয়ে পাশাপাশি ২০ এবং ৩৪ বছর বয়সী তিনজনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৯ এবং ৩৯ বছর বয়সী দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সেখানে একটি পার্টি চলছিল। পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহতরা ছুরিকাহত হয়ে একে অন্যের খুব কাছাকাছি পড়েছিল। নিহতরা একে অন্যের পরিচিত এবং স্থানীয় শিখ কমিউনিটির তাদের সম্পর্কে ধারনা থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।
সূএ: বিবিসি, ডেইলি মেইল, ব্রিটবাংলা















