জিএসসি সাউথইষ্ট রিজিওনের মহান বিজয় দিবস উদযাপন ।

418

ওয়ানবাংলানিউজ: গতকাল ১৮ ডিসেম্বর তারিখে যথাযোগ্য মর্য্যাদার সাথে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির প্রতিনিধিত্বকারী সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে সংগঠনের লন্ডনস্হ কেন্দ্রীয় কার্য্যালেয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাউথ ইষ্ট রিজিওনের চেয়ারপার্সন জনাব মোহাম্মদ ইছবাহ উদ্দীন এবং সঞ্চালনার দায়ীত্ব পালন করেন সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধূরী । সভায় প্রধান অতিথি হিসাবে জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে সংগঠনের পেট্রন সাবেক চেয়ারপার্সন জনাব একেএম আবু তাহের চৌধুরী উপস্হিত ছিলেন ।
আলোচনা সভায় যেসকল বীর মুক্তিযোদ্ধাদের জীবন ও মা বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছিল তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরন করে রক্তের বিনিময়ে অর্জিত বিজয় ও স্বাধীনতাকে যেকোন মূল্যে সমুন্নত রাখার প্রত্যয় ব্যাক্ত করা হয় । একইসাথে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়েতোলার জন্য বিলাত প্রবাসীদের অনন্য অবদানের কথা বক্তার শ্রদ্ধার সাথে স্মরন করেন । মুক্তিযুদ্ধকালীন সময়ে দখলদার বাহীনির গণহত্যা বন্ধ করা সহ মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্য বিলাত প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্র্রসমূহের দূতাবাসের সামনে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করেন । মুক্তিযুদ্ধে চুরান্ত বিজয় হওয়ার লক্ষ্যে প্রবাসীরা অস্ত্র কিনার জন্য লন্ডন থেকে চাঁদা তুলে প্রবাসী সরকারের কাছে বৈদেশীক মুদ্রা পাঠিয়েছে । এমনকি অনেক প্রবাসী লন্ডন থাকে সরাসরি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন । রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে দেশের ধ্বংশপ্রাপ্ত ও বিপর্য্যস্হ অবকাঠামো পূর্নগঠনের জন্য প্রবাসীদের আর্থিক ভাবে অবদান রাখার কথা স্মরন করা হয় । একইসাথে বিলাতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাঈদূর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ সহ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মৌলানা আব্দুল কুদ্দুস মোনাজাত পরিচালনা করেন ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের নের্তৃত্বদানকারী বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম, এ, জি উসমানীর জন্ম ও মৃত্যু দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবী সহ বাংলাদেশ সরকারের পূর্বঘোষিত স্মার্ট কার্ড অনতিবিলম্বে প্রবাসীদের জন্য চালু করা এবং পূর্ব লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশনের কনস্যূলেট সেকশনের সার্ভিস প্রতিমাসে অন্ততঃ একবার জিএসসি কেন্দ্রীয় অফিসে চালু করা ও বাংলাদেশের জাতীয় ক্যারিকূলামে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম, এ, জি উসমানীর জীবনী অর্ন্তভূক্ত করার জন্য জিএসসির পক্ষ থেকে জোর দাবী জানানো হয় ।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জিএসসির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এম, এ, আজিজ, সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, কাউন্সিলর ফয়জুর রহমান, এমএ গফুর, সাউথ রিজিওনের সাধারণ সম্পাদক এমএ কুটি, সাউথ রিজিওনের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, সহ ট্রেজারার আবুল মিয়া, ইসি সদস্য সাবেক কাউন্সিলর রুহুল আমিন, লেখক সাংবাদিক খান জামাল আহমদ, ইয়ুথ সেক্রেটারি আজম আলী সদস্য কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারুক মিয়া, তাজ উদ্দীন আহমদ, আকমল হোসেন, জাকির হোসেন,মোঃ নুর বক্স, সিলেট টু লন্ডন ফেসবুক পেজে রিপোর্টার আমিনুর চৌধুরী, মোহাম্মদ গজম্বর আলী প্রমূখ নের্তৃবৃন্দ । সভা শেষে উপস্হিত সবাই নৈশভোজে অংশগ্রহন করেন ।