জয়ার জন্য মুসলমান হতে চেয়েছিলেন সৃজিত!

1104

বিনোদন ডেস্ক: টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা গেল ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেছেন।

বিয়ের পরের দিন হানিমুনের উদ্দেশ্যে পাড়ি দেন সুইজারল্যান্ডে। সেখান থেকে বর্তমানে গ্রিসে অবস্থান করছেন তারা।

এদিকে বিয়ের পর থেকেই সৃজিতের একের পর এক প্রেমের সম্পর্কের কথা ফাঁস করছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।

এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে, জয়ার জন্য ধর্ম পরিবর্তন করতে রাজি ছিলেন সৃজিত!

বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান হুট করেই কলকাতায় ছবিতে অভিনয় শুরু করেন। ২০১৫ সালে কলকাতার ‘রাজকাহিনি’ ছবিতে অভিনয় করেন জয়া। আর এ ছবির নির্মাতা ছিলেন সৃজিত। ছবি করতে গিয়েই জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন ওঠে। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়।