চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ

678

বিনোদন ডেস্ক: চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ (৬৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন পরিচালক কাজী হায়াত ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। কাজী হায়াতের পরিচালনায় বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। গুনী নির্মাতা কাজী হায়াত এ প্রসঙ্গে বলেন, দু:সংবাদটি কিছুক্ষণ আগে শুনলাম। উত্তরার কাওলাতে থাকতো কালা আজিজ। জেনেছি রাত ১০টার দিকে মারা গেছে আজ। এফডিসির ল্যাবেও কাজ করতো আজিজ।