ওয়ানবাংলানিউজ: বিলেতে বসবাস করা সুনামগঞ্জ জেলার ইসাকপুর গ্রামের প্রবাসীদের সংগঠন তাদের এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ইসাকপুর ডেভালপম্যানট ট্রাস্ট নামে এক সংগঠন বিগত প্রায় ছয় মাসের মতন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই সংগঠনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সোমবার নর্থ অব ইংল্যান্ডের উল্ভার হাম্পটনের চিপ সাইডের বিলাস রেস্তোরায়।
সংগঠনের সভাপতি সিতাব খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন বিষয় এর উপর আলোকপাত করেন সংগঠনের ট্রাস্টি বৃন্দ ।সভার মুল আলোচনা হয় সংগঠনের সংবিধান নিয়ে উপস্থিত প্রায় জনা পচিশ ট্রাস্টির প্রানবন্ত আলোচনার পর সেটা কার্যকর করার সিধান্ত গ্রীহিত হয় ।
এ ছাড়াও সংগঠনকে বেগবান করতে ট্রাস্টি সংখ্যা বাড়াতে সদস্যদের নিজেদের মাঝে উদ্যোগী হবার আশাবাদ ব্যাক্ত করেন এবং আগামী সতেরই সেপ্টেম্বর রবিবার ট্রাস্টি ও ইসাকপুর গ্রামের প্রবাসীদের সন্মিলিত একা পারিবারিক আয়োজনের সিধান্ত গ্রহন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ট্রাস্টিদের মাঝে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সিতাব খান, বদর উদ্দিন,সাজ্জাদ আলী,লুতফুল করি, মুহিব মিয়া,জয়নাল আবেদিন খান,শাহ ফজলুল করিম আলমগীর হোসেন, সেলিম উদ্দিন,আব্দাল হোসেন,মাহবুবুর আলম, হেলাল উদ্দিন,শাহ মোহাম্মদ আসাদুল করিম, আজমল খান,আশহাব উদ্দিন, মুহিত মিয়া,মহাম্মদ অলিউর রহমান ,আওলাদ খান,মাশুক উল্লাহ, আবির খান,চাদ খান,গউস উদ্দিন, সৈয়দ খান সহ অনেকে ।















