ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশকে ক্ষমার দাবী জানিয়েছেন মুসলিম তরুনী

1382

জাকির হোসেন কয়েছ: ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশকে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন মুসলিম মহিলা ফাইজা শাহীন। তাকে এক বছর আগে থমসন এয়ারলাইন্সের বিমানে সিরিয়ান আর্ট বিষয়ক একটি বই পড়ার কারনে ডিটেশনে নেয় ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ।
এনএইচএস কমকর্তা ফাইজা শাহীন জানান তাকে গত বছর জুলাই মাসে সন্ত্রাসবাদ আইনের অধীনে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে যেতে বাধ্য করা হয়।

তিনি সেদিন তার্কি থেকে তার হানিমুন শেষে ব্রিটেনে ফিরছিলেন। তাকে ডানকাস্টার বিমান বন্ধর থেকে আটক করা হয়।
মেন্টাল হেলথ কর্মকর্তা মিস শাহীন যিনি অল্প বয়সীদের মধ্যে ভাল পথে ফিরে আসার জন্য কাজ করতেন। তিনি জানান তাকে ৩০ মিনিট প্রশ্ন করা হয়, যার মধ্যে তার বই পড়া, তার কাজ এবং তিনি যে কয়টি ভাষা জানেন তার সম্পর্কে প্রশ্ন করা হয়। খবর বিবিসির
তিনি বলেন, যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন আমি মর্মাহত ও পীড়িত এবং রাগান্তি হচ্ছিলাম। আমি শিল্প ও সংস্কৃতির উপর বই পড়ার কথা স্বীকার করার চেস্টা করেছি।

এদিকে এক বছর পরও থমসন এয়ারলাইন্স কোন প্রমান হাজির করতে পারেনি যে, মিস শাহীন সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত এমন কিছু করেছেন। এজন্য তারা দু:খ প্রকাশ করে।